গৌরনদী থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ২০:২৭
 
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যানজট নিরসনে থানা পুলিশ ব্যর্থ হওয়ার অভিযোগে গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বরিশাল জেলার পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।