ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, নিহত ১

আপডেট : ১৬ জুলাই ২০১৫, ২২:২০
 
পাকিস্তানী সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের গুলিতে ৪২ বছর বয়সী এক ভারতীয় নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। এছাড়াও দুপক্ষের গুলিতে দুই বেসামরিক নাগরিক এবং ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) এক সদস্য আহত হয়েছেন।
 
বুধবার জম্মু জেলার সীমান্তে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু সফরের মাত্র দু’দিন আগে এ ঘটনা ঘটনা ঘটল।
 
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পাকিস্তানী সেনারা বুধবার সকালে আখনুর সেক্টরের মলু পোস্ট টার্গেট করে গুলি চালায়। এর জবাবে বিএসএফও গুলি চালায়। এতে পলি দেবী নামের ৪২ বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়াও আরো দুই বেসামরিক লোক এবং অঞ্জলী কুমার নামের এক বিএসএফ সদস্য আহত হয়েছেন।