জাহিদ হাসানের ঈদ ধারাবাহিক ‘ভ্যানিটি ব্যাগ’

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ০৩:১৯

প্রচার :ঈদের দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে

 
এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ভ্যানিটি ব্যাগ’-এর প্রথম পর্ব। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, সাজু খাদেম, উর্মিলা, স্পর্শিয়া, বুড়ি আলী, সালমান আল মামুন প্রমুখ।
 
মফস্বল শহরের দুই হোমিও চিকিত্সক। তারিক আমান খান রোগীদের সাথে খুব ভালো ব্যবহার করেন, কিন্তু তার রোগী নেই। অন্যদিকে জাহিদ হাসান রোগীদের সাথে দুর্ব্যবহার করেন, অথচ তার দোকানে রোগীর লম্বা লাইন। জাহিদ হাসানের সব থাকলেও বউ নেই। একইসঙ্গে সে চেষ্টা চালিয়ে যেতে থাকে স্পর্শিয়া, রিচি সোলায়মানের সাথে সম্পর্ক গড়ার। কিন্তু শেষ পরিণতি হয় তার সহকারি উর্মিলার সাথে।
 
‘ডাবল ফান্ড প্রজেক্ট’ নামে একটা সমিতি চালান তারিক আনাম খান। তার সহকারি রিচি সোলায়মান। ঢাকা শহরে এসে সমিতির আট লাখ টাকাসহ তার ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগটা পায় সাজু খাদেম। এগিয়ে চলে গল্প।