জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৯:২৮
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে সভা বসছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।
 
এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
 
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।