জাপানে শক্তিশালী টাইফুন 'নাংকা'র আঘাত

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১২:৩৯
 
জাপানে শক্তিশালী টাইফুন নাংকা আঘাত করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির শিকোকু দ্বীপ অতিক্রম করে নাংকা। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এছাড়াও নাংকার প্রভাবে দেশজুড়ে ভারি বৃষ্টিপাত চলছে।
 
টাইফুনে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে জাপানের সংবাদ সংস্থা কিয়োডো। অপর দিকে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ৩১ জন আহত হওয়ার খবর জানিয়েছে। এছাড়াও প্রায় সাড়ে তিন লাখ মানুষকে উপকূলীয় এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
 
গত কয়েক দিনে টাইফুনটি দুর্বল হয়ে ট্রপিক্যাল ঝড়ে পরিণত হয়েছে। তবে ঝোড়ো বাতাস ও সমুদ্র উত্তাল থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি