বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তি তাকে মুক্তি দেয়া হয়।
ওই কারাগারের ডেপুটি জেলার মো. মুশফিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের উচ্চ আদালতের জামিনের আদেশের কাগজ-পত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাইশেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
জানা গেছে, গয়েশ্বর চন্দ্র রায় ভাংচুর-মারামারির একাধিক মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর গ্রেফতার হন। চলতি বছরের ২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়।
