থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে প্রত্যন্ত এলাকায় বন্দুকধারীরা দুই সৈন্যকে গুলি করে হত্যা করেছে। হত্যার পর তাদের দেহ পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর এএফপির।
বৃহস্পতিবার নারাথিওয়াত প্রদেশের রুসো জেলায় এই ঘটনা ঘটে। জেলার পুলিশ প্রধান রুয়েংসাক বাদুয়েং বলেন, ‘বন্দুকধারীরা একটি গাড়িতে করে সৈন্যদের গাড়ির পিছু নিয়ে প্রথমে চালককে গুলি করে হত্যা করে। পরে গাড়িতে থাকা আরেক জন সৈন্যকে হত্যার পর গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা'।
