‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নজির স্থাপন করেছে’

আপডেট : ১৭ জুলাই ২০১৫, ১৭:২৯
 
 
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে বিচারের ক্ষেত্রে নতুন নজির স্থাপন করেছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে এ কথা বলেন।
 
 
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন, ১৯৭৩ জাতীয় আদালত গঠনের ভিত্তি স্থাপন করেছে, যা চার দশক পর ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের দাবিতে সাড়া দিয়েছে।’
 
 
শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধের বিচারের ক্ষেত্রে বাংলাদেশ যথার্থতা প্রমাণ করেছে।এ ক্ষেত্রে জাতীয় আদালতগুলো সর্বশেষ আদালত হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাজের প্রশংসা করবে।’