ঈদের নামাজ আদায়ের পর দোয়া চাইলেন মুশফিক

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৪:৩০
চট্টগ্রামে শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ পড়েন মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে নামাজ পড়েন।  
 
ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের ভালো ফল কামনায় সবার দোয়াও চেয়েছেন তিনি।
 
পরে দলের হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টেস্ট অধিনায়ক মুশফিক। 
 
IMG0
 
তিনি জানান, দেশে এই প্রথম বাবা-মাকে ছাড়া ঈদ করছেন তিনি। স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তার সঙ্গে আছেন। 
 
তিনি বলেন, ঈদের আগে আমরা ওয়ানডে সিরিজে ভালো করেছি, ঈদের পর টেস্ট সিরিজে ভালো করতে চাই, এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।