রাজধানীর হাতিরঝিল এলাকায় পিকআপ ভ্যান উল্টে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ঈদের দিন দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- তুহিন (১৬), কামরুল (১৪), মুর্তজা (১৬), আবদুর রহমান (১৫), মেহেদি (১৫), সজীব (১৫) ও গোলাপ (২০)। আহতদের মধ্যে আবদুর রহমান, গোলাপ ও সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা ঈদ উদ্যাপনে ওই পিকআপ ভ্যানটি ভাড়া করেছিলেন। এতে গান বাজানো হচ্ছিল। পিকআপটি হাতিরঝিলের পূর্ব পাশে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায়।
