১৫০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক হলেন দিবাবা

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৭:১৬
 
মেয়েদের ১ হাজার ৫০০ মিটার দৌড়ে ২২ বছর আগেরকার বিশ্বরেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা। শুক্রবার রাতে মোনাকো ডায়মন্ড লিগে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৪ বছর বয়সী এই তারকা।
 

বেইজিংয়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে আগের রেকর্ডটি গড়েছিলেন চীনের কু ইয়ুনশিয়া। দিবাবা তিনটি অলিম্পিক স্বর্ণজয়ী ও ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ডের মালিক তিরুনেশ দিবাবার ছোট বোন।