দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনা: আহত ৩০০

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৭:২৮
 
 
 
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছে। খবর এএফপির।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টায় বুইসেনস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইআর ২৪ প্যারামেডিক সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আহতদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।’