‘যেকোনো সময় মন্ত্রিসভার রদবদল করা যেতে পারে’

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৯:২১
 
‘সংসদীয় গণতন্ত্রে যেকোনো সময় মন্ত্রিসভার রদবদল করা যেতে পারে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্ত্রী পদে পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় রদবদল এর কর্মকাণ্ডে গতিশীলতা সঞ্চার করেছে এবং জনগণ বিষয়টিতে আগ্রহ দেখিয়েছে। এটি একটি সাধারণ বিষয়। সব দেশেই সবসময় এমনটি ঘটে।’

উল্লেখ্য, গত ৯ জুলাই এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে সৈয়দ আশরাফুলকে দফতর বিহীন মন্ত্রী করা হয়েছিল এবং এক সপ্তাহের ব্যবধানে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়।