ওবামার ঈদ শুভেচ্ছা

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১১:৪২
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ঈদ শুভেচ্ছা বার্তায় ওবামা বলেন, 'ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।'
 
এই বছর দুই ঈদ উপলক্ষে নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলো ছুটি দেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। বরাবরের মতো এবারও হোয়াইট হাউজে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ওবামা। সূত্র: হাফিংটন পোস্ট