জমি নিয়ে বিরোধে কেটে নিলো হাত-পা

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১১:৫৬
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের দুই পা এবং তার ছেলের দুই হাত কেটে নিয়ে চোখ উপড়ে ফেলে প্রতিপক্ষের লোকজন। তাদের গোপালগঞ্জ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
শনিবার রাত ৯ টার দিকে গোপালগঞ্জ সদর থানার চরপাথালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
 
আহতরা হলেন- শওকত মোল্লা ও তার ছেলে তুহিন মোল্লা।
 
জানা গেছে, শওকত মোল্লার সঙ্গে আপন বড় ভাই লায়েক মোল্লার পৈতৃক জমি-জমা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। 
 
গোপালগঞ্জ থানার এসআই  খালেক বলেন, ওই বিরোধ নিয়ে শনিবার রাতে সালিশ বসে। বৈঠকের সময় লায়েক মোল্লার ছেলে আরিফুল-শরিফুল ও রবিউল চাচা শওকত মোল্লার ছেলে তুহিনকে ধরে নিয়ে দুই হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তার দুই চোখ উপড়ে ফেলে। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে ভাতিজারা চাচা শওকত মোল্লার দুই পা কেটে দেয়। 
 
এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয় নি।