রাজধানীতে অভিযানে আটক ৫

আপডেট : ১৯ জুলাই ২০১৫, ১২:৪৩
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে সম্পৃক্তের অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার অভিযানে তাদের আটক করা হয়েছে।
 
রবিবার ১১টার দিকে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
 
তিনি জানান, গত পাঁচদিন আগে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় সেই বাসা থেকে নগদ ট‍াকাসহ স্বর্ণ লুট হয়। এ ব্যাপারে থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে তাদের আটক করা হয়।
 
তিনি আরও জানান, আটকদের কাছ থেকে ডাকাতি হওয়া গলানো স্বর্ণ, ১৮ বরি রৌপ্য, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া ককটেল, চাপাতি, ছুরিও জব্দ করা হয়।