ব্রাজিলের সর্বকালের সেরা ও কিংবদন্তি ফুটবলার পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে পেলেকে শনিবার রাতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৭৪ বছর বয়সি পেলে। চলতি সপ্তাহের শেষ দিকে হাসপাতাল ছাড়তে পারেন তিনি।
আট মাস আগেও হাসপাতালে ভর্তি হয়ে মূত্রনালির সংক্রমণের চিকিৎসা নেন পেলে। এর আগে তার কিডনিতে পাথর ধরা পরে। অস্ত্রোপচার করে তখন কিডনি থেকে পাথর সরানো হয়। এর কয়েক মাস পরেই আবারও তার শরীরে অস্ত্রোপচার করানো হয়। প্রস্টেট অস্ত্রোপচারের দুই মাস পরই আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি।
