জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকারের প্রতি জনসমর্থন ব্যাপক হ্রাস পেয়েছে। পার্লামেন্টে অজনপ্রিয় প্রতিরক্ষা বিল পাসের পর সরকারের জনসমর্থন এ যাবতকালের মধ্যে সবচেয়ে কমেছে। জনসাধারণের ক্ষোভ সত্ত্বেও পার্লামেন্টে এই প্রতিরক্ষা বিলটি পাস করা হয়।
মন্ত্রিসভার প্রতি জনসমর্থন হ্রাস পেয়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০১২ সালে ক্ষমতা গ্রহণের পর এটা অ্যাবে সরকারের সবচেয়ে কম জনসমর্থন। দুই সপ্তাহ আগের চেয়ে এই সরকারের জনপ্রিয়তা ৭ পয়েন্ট হ্রাস পেয়েছে। রবিবার মাইনিচি শিম্বুন পত্রিকায় প্রকাশিত জনমত জরিপটি প্রকাশিত হয়। সরকারের প্রতি অননুমোদন ৮ পয়েন্ট বেড়ে ৫১ শতাংশতে দাঁড়িয়েছে।
জাপানের পার্লামেন্টে নিম্নকক্ষে বৃহস্পতিবার এই বিতর্কিত নিরাপত্তা বিলটি পাস হয়। এর ফলে ২য় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বারের মতো দেশটির সৈন্যরা যুদ্ধের জন্য বিদেশে।
খবর বাসসের।
