পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আগামীকাল অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল বর্তমানে চট্টগ্রাম রয়েছে।
ইতোমধ্যেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করা বাংলাদেশ দল চট্টগ্রাম জহুর স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টেস্ট খেলতে নামবে। ৩০ জুলাই থেকে ৩ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
খবর বাসসের।
