‘মদ-ইয়াবা’সহ ছাত্রদল সভাপতি গ্রেফতার

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১১:৪৬
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ। 
 
রবিবার রাত ১১ টার দিকে লেবুখালী ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় আরও আটক করা হয় তার সঙ্গী মেহেন্দিগঞ্জের সালাহ্উদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম ও প্রাইভেট কারের চালক অসীম হাওলাদারকে। পুলিশ আটককৃত ছাত্রদল সভাপতির লাগেজ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২১-৫৩৮৮)।
 
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, আটককৃত ছাত্রদল সভাপতি ঢাকায় নিয়মিত মামলার আসামি। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালীতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।