ভারতকে হারালো জিম্বাবুয়ে

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১১:৪৫
 
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে জিম্বাবুয়ে। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১০ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
 
ওয়ানডে সিরিজে ভারত টানা তিন ম্যাচ জিতলেও স্বাগতিকরা টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে ১-১-এ সমতা এনে। সব ধরনের ক্রিকেট পরিসংখ্যানের ভিত্তিতে প্রায় সাড়ে চার বছর পর জিম্বাবুয়ের কাছে হারল ভারত। এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে নেমেই জয় পেলেন সিকান্দার রাজা।
 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৪৫ রান করে জিম্বাবুয়ে। চামু চিবাভার ৬৭ রান জিম্বাবুয়ের সংগ্রহে বড় অবদান রাখে। এরপর জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৫ রান করে। আর প্রায় সাড়ে চার বছর পর ভারতের বিপক্ষে ১০ রানের জয় পায় জিম্বাবুয়ে।