সিরিয়ায় বিমান হামলায় আইএস নেতা নিহত

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১২:০৮
 
সিরিয়ার হাসাকা শহরে বিমান হামলায় আইএসের এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। তিনি তিউনিসিয়ার অধিবাসী। হামলায় আরো পাঁচজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ফাউজ আল-মায়লাবেই গ্রামে একটি গাড়িতে বিমান হামলা চালানো হয়। গাড়িটিতে করে বিদেশি যোদ্ধারা যাচ্ছিল।
 
তবে বিমান হামলাটি সিরিয়ার সেনাবাহিনী নাকি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি। সূত্র: রয়টার্স।