দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা ১১টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে।
