রাজধানীর মেরুল বাড্ডায় আগুনে পুড়ে গেল টিনশেডের কয়েকটি বাড়ি। সোমবার বেলা পৌনে একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বারিধারা, তেজগাঁও, মোহম্মদপুর ও খিলগাঁও হেড কোয়ার্টার থেকে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
