নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছে। নিহত তানভির আনজম নিলয় (১৬) শহরের কাজীর মোড় মহল্লার মুজাহিদ হোসেনের ছেলে। সে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের চকপ্রাণ স্কুলের কাছে মোটরসাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই ছাত্র নিহত হয়।
নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পিকাপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ পিকাপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
