ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে গ্রেফতার করায় আগামী মঙ্গলবার ও বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, মঙ্গলবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এবং তার পরদিন দেশের সব কলেজ, থানা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
রবিবার রাত ১১ টার দিকে পটুয়াখালীর দুমকি থেকে ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা আরো পাঁচ জনকে আটক করে পুলিশ। ছাত্রদল সভাপতির লাগেজ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করার কথা দাবি করেছে পুলিশ।
