অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খুব শিগগিরই আর মন্ত্রিসভায় পরিবর্তন হবে না। গতকাল রবিবার দুপুরে সিলেট যুগলটিলা মন্দিরে ইসকন আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় কিছু পরিবর্তন হয়েছে ঠিক, মনে হয় না আর বড় কোন পরিবত হবে। এটি একটি গতিশীল প্রক্রিয়া। সরকারের প্রথম মেয়াদের পাঁচ বছর নতুন মন্ত্রিসভা গঠনকালে প্রধানমন্ত্রী বিশেষ কোন পরিবর্তন করেননি। তাই একটু সময় নিয়ে করেছেন।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব অর্জুন মালাকার, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ও সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ প্রমুখ।
