সাত উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৬:৩৪
 
প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এর মূল কারিগর হিসেবে কাজ করেছেন এ ম্যাচেই অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান। এক ওভারে তিন উইকেট নিয়েছেন তিনি। মাত্র একটি বল বেশি খেলে তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেছেন ডি কক। ৭১ ওভার শেষে সাত উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৮।
 
মুস্তাফিজ প্রথম উইকেটটি লাভ করেন হাশিম আমলাকে ১৩ রানের মাথায় সাজঘরে ফিরিয়ে। ব্যক্তিগত ১৩.১ ওভারে প্রথম টেস্ট উইকেটের দেখা পান দলের সফল এই বোলার। এরপরের বলেই তিনি এলবিব্লিউ এর ফাঁদে ফেলেন ডুমিনিকে। সম্ভাবনা জাগান হ্যাটট্রিকের। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। এক বল পরে ঠিকই ডি ককের স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন।
 
এর আগে প্রথম শেসনের পরেই দুই উইকেটের পতন ঘটে দ. আফ্রিকার। প্রথম শেসনে প্রথম আঘাত হানেন মাহমুদ উল্লাহ রিয়াদ। স্টিয়ান ভ্যান ফন জিল ৩৪ রান করে রিয়াদের বলে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। ফাফ ডু প্লেসিস যোগ দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান যোগ করার পর তাইজুল আঘাত হানেন। প্রথম সেশনে আফ্রিকার ১ উইকেট পড়ে গেলেও স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে দ. আফ্রিকা। পরে ১৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপরেই সাকিব বল করতে এসে আফ্রিকার দলীয় একই রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। ডিন এলগার ৪৭ রানে ফিরে যান। ডু প্লেসিস ৪৮ রান নিয়ে ভাল খেলছিলেন।  কিন্তু সাকিবের ওভারটিতে প্রথম বলে তিনি এলবিডাব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন। টেম্বা বাভুমার সঙ্গে আছেন ভারনন ফিল্যান্ডার।
 
এর আগে দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
 
মঙ্গলবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট খেলা শুরু হয়।
 
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ছিল ডিন এলগার ও স্টিয়ান ভ্যান। এ পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৬২ ওভারে ১৭৫ রান।
 

বাংলাদেশের পক্ষে উদ্বোধনী বোলিং আক্রমণে ছিলেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহিদ।