চীনে বোমা বিস্ফোরণে নিহত ৩

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১১:৩১
চীনের পূর্বাঞ্চলীয় এলাকার একটি পার্কে বোমা বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে সর্ম্পকে কিছু জানা যায় নি। খবর রয়টার্স'র। 
 
সোমবার সন্ধ্যার শ্যানডং প্রদেশের ওই পার্কে এ ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
 
সিনহুয়ার খবরে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী জি শিংট্যাঙ এ ঘটনা ঘটান। গ্রামের বাসিন্দা শিংট্যাঙ বেকার ছিলেন।
 
চীনা মাইক্রোব্লগ সিনা উয়িবোতে পোস্ট করা ছবিগুলোতে মারাত্মক আঘাত পাওয়া বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, বিস্ফোরণে ছিন্নভিন্ন কিছু জিনিস আশপাশে এলোমেলোভাবে পড়ে আছে। আর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।