রাজধানীতে ৭৬ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২০:৩৯
 
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৭৬ হাজার পিস ইয়াবাসহ আবু সিদ্দিক নামের (১৯) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওয়ারী এলাকার র্যানকিন স্ট্রিট থেকে তাকে আটক করা হয়।
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।