নাচোলে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৫:০৯
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। এসময় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
 
জানা গেছে, আজ সকাল  সোয়া ১০টার দিকে নাচোল উপজেলার ঝিকরা গ্রামে একটি গভীর নলকূপের মেশিনঘরে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ১২টি ককটেল, ১০টি  পেট্রোল বোমা, পাঁচটি জিহাদি বই ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
 
আব্দুল কুদ্দুস দাবি করেছেন, প্রথম স্ত্রীর ছেলে হান্নানের সাথে  দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে তরিকুল ও রাজুর জমিজমা নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এই নিয়ে তাকে ফাঁসাতে তরিকুল ও রাজু এই ঘটনা সাজিয়েছে।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।