ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় চারজন নিহত হয়েছে। জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চালানো বোমা হামলায় আটজন আহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।
গত মার্চ মাস থেকে সুন্নি চরমপন্থি আইএস শিয়া লক্ষ্যবস্তুসমূহে একের পর এক হামলা চালিয়ে আসছে। সূত্র: এএফপি।
