মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৫:১১
 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামে বজ্রপাতে সুজন মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত সুজন ওই গ্রামের আবেদ আলীর ছেলে।
 

জানা গেছে, বাড়ির পাশের ধান খেতে কাজ করছিলেন সুজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।