ধারাবাহিক

নেয়ামতের কেয়ামত

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৫:৪৮
 
এসএ টেলিভিশনে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নেয়ামতের কেয়ামত’। ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, নাদিয়া, উর্মিলা, কল্যাণ, মঈন আহমেদসহ অনেকে। নেয়ামত সাহেব মূলত স্ত্রী ভক্ত একজন মানুষ। স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য সে বিশাল বাড়ি ছেড়ে একটা ছোট বাড়িতে বসবাস শুরু করেন। আর ব্যবসাও কিছুটা গুটিয়ে আনেন। মেহেরুনের ইচ্ছাতে একদিন তাদের বাসায় আত্মীয়-স্বজনদের সকলকে দাওয়াত করেন। আর সেখানেই ঘটতে থাকে আজব সব ঘটনা।