ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল বন্ড ইস্যু করার জন্য ইজিএম আহ্বান করেছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ এবং বিএসআরএম পাওয়ার প্রজেক্টে বিনিয়োগ করবে কোম্পানিটি। আগামী ২৫ আগস্ট বিকাল ৪টায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে চট্টগ্রামের লাভ লেন, স্মরনিকা কমিউনিটি সেন্টারে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুলাই বুধবার।
