ঈদের ছুটিতে বঙ্গবন্ধু সাফারি পার্কে পর্যটক-দর্শনার্থীদের ঢল

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২১:২৪
জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিতে নানা বয়সী লোকের ঢল নেমেছে।
 
গত শনিবার ঈদুল ফিতরের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনে পার্কে গড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার পর্যটক সমাগম হয়েছে। এতে পার্কের রাজস্ব আয় হয়েছে প্রায় পাঁচ লাখ ৪০ হাজার টাকা।IMG0
বঙ্গবন্ধু শেখ সাফারি পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনে পার্কে প্রচুর পর্যটক-দর্শনার্থীর সমাগম ঘটবে। এতে করে পার্কের রাজস্ব আয়ের পরিমাণ আরো বাড়বে।
 
সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. নুরুল হুদা বলেন, পার্কে ভ্রমণে এসে পর্যটক-দর্শনার্থীরা উপভোগ করেছেন বিলুপ্ত প্রায় দেশী-বিদেশি বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্য। তার মধ্যে বাঘ, সিংহ, ভাল্লুক, ওয়ালবিষ্ট, গয়াল, চিত্রা হরিণ, মায়া হরিণ, হাতি, মিটাপানির কুমির, নোনা পানির কুমির, হনুমান, বানর, অজগর সাপ, ময়ুর ও হরেক প্রজাতির পাখি রয়েছে।