পাকিস্তানের সামনে সিরিজ জয়ের হাতছানি

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২২:১৪
 
সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। কলম্বোয় সিরিজের চতুর্থ ম্যাচটির আগে দারুণ ফর্মে রয়েছে সফরকারীরা।
 
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ২-১ এগিয়ে রয়েছে আজহার আলীর দলটি। জয় পেলেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত। তাই লঙ্কানদের কোন ছাড় দিতে রাজি নয় পাকিস্তান।
 
অন্যদিকে সিরিজে ফেরার সুবর্ণ সুযোগ রয়েছে স্বাগতিক লঙ্কানদের সামনেও। নিজেদের সেরা খেলাটি খেলতে পারলে লড়াইটা জমজমাট হবে।
 
সিরিজের প্রথম খেলায় ছয় উইকেটের জয় পায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে ১৩৫ রানের বড় ব্যবধানে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।