নিশো-তিশার ‘টুয়েলভ আওয়ার্স’

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০২:২৬
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘টুয়েলভ আওয়ার্স’। নাটকটিতে অভিনয় করেছেন তিশা, নিশো প্রমুখ।
 
মফস্বলের ছেলে সুমন। প্রেমিকার সাথে দেখা করতে ঢাকায় আসে সে। দু’জন মিলে সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু সুমন যে মেয়েটির সাথে ঘুরে বেড়িয়েছে সে আসলে তার প্রেমিকা নয়। এই মেয়েটি তার ভালোবাসার মানুষকে একদিন হারিয়ে ফেলেছিল।
 
সেই থেকে ঠিক এই দিনটিতে মেয়েটি কোনো না কোনো ছেলেকে তার ভালোবাসার মানুষ মনে করে। সুমন ঠিক বুঝতে পারে না যে কি করবে সে। ঠিক তখনই তার আসল প্রেমিকা এসে হাজির হয়। পাল্টে যায় দৃশ্যপট। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।