অতঃপর ভালোবাসি

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০২:২৯
আজ দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘অতঃপর ভালোবাসি’। টেলিফিল্মটি রচনায় লিপি মনোয়ার ও পরিচালনায় এস এ হক অলিক। অভিনয় করেছেন সজল, মৌসুমী হামিদ, হাসান ইমাম, কোয়েলসহ অনেকে।
 
কাহিনিতে দেখা যাবে, মল্লিকা ও মাহিন দম্পতি ঢাকার আধুনিক ফ্লাটের বাসিন্দা। দু’জনই চাকরি করে। দু’জনই ভীষণ ব্যস্ত সময় কাটায় অফিসে। বাসায় ফেরে রাতে ক্লান্ত দেহে। এক ছুটা বুয়া সাজেদা সকালে এসে সারাদিন বাসার সব কাজ করে রাখে। ছুটির দিনে মাহিন ও মল্লিকা সুনসান বিছানায় গভীর ঘুমে।
 
ভোর হয়েছে মাত্র। কলিংবেল বাজে। ঘুমের মধ্যে ওরা শুনতে পায় না। আবারও বাজে। দু’জনেরই ঘুম ভেঙে যায়। মল্লিকা হালকা চোখ খুলে মাহিনের দিকে দেখে সে ঘুমে। হাই ছাড়তে ছাড়তে মল্লিকা দরজা খোলে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সাজেদা বুয়া হঠাত্ হাউমাউ করে কেঁদে ওঠে। সে জানায় তার মা বাড়িতে অসুস্থ তার কাছে যাবে। এমন মুহূর্তে বুয়াকে না ছুটি দেয়া অমানবিক। মল্লিকার ছুটির দিনের আরাম-আয়েশে দিন কাটানোর পরিকল্পনা ভেস্তে যায়। তখনই ল্যান্ডফোনটা বেজে ওঠে।