খুলনায় চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১০:২৫
 
খুলনার রুপসা স্টান্ড রোড এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুজ্জামান মিঠু জানান, গভীর রাতে ওই এলাকার ইব্রাহিমের বাড়িতে কয়েকজন লোক আসে। এ সময় শামসুদ্দোহা নামে ওই কিশোরকে সামনে পেয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় শামসুদ্দোহা।
 
বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।