মার্কিন সাহিত্যিক ইএল ডক্টোরো আর নেই

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১২:১৪
 
মার্কিন লেখক ইএল ডক্টোরো আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
 
ডক্টোরো ‘র‌্যাগটাইম’, ‘বিলি বাথগেট’ ও ‘দ্য মার্চ’ এর মতো ইতিহাসভিত্তিক উপন্যাসের জন্য সুপরিচিত। নিরীক্ষা ও বর্ণনাধর্মী লেখার জন্য তার সুখ্যাতি রয়েছে।
 
ডক্টোরোর ছেলে রিচার্ড ডক্টোরো জানিয়েছেন, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
 
১৯৬০ এর দশকে ডক্টরোর প্রথম বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল ‘ওয়েলকাম টু হার্ডটাইমস’। ১৯৬৬ সালে প্রকশিত তার কল্পবিজ্ঞান ‘বিগ অ্যাজ লাইফ’ উপন্যাসটি তাকে খ্যাতি এনে দেয়। ১৯৭১ সালে প্রকাশিত ‘বুক অব ড্যানিয়েল’ একটি ইতিহাসসমৃদ্ধ বই।
 
৫০ বছরের কর্মজীবনে ডক্টোরো ১০টি উপন্যাস, একটি মঞ্চনাটক, দুইটি ছোটগল্পের বই ও অনেক প্রবন্ধ লিখেছেন।
 
গত বছর নিউইয়র্কের বাসিন্দা ডক্টোরো লাইব্রেরি অব কংগ্রেস পুরস্কার পান। সূত্র: এএফপি।