রামেকে রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত বিউটি (১৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। 

মৃতের পরিবার অভিযোগ করেন, জরায়ুর নাড়ীর অপারেশন করার জন্য রামেকে যান বিউটি। কিন্তু চিকিৎসা অবহেলায় ডাক্তার তার পায়খানার নাড়ী কেটে ফেলেন। এতে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ডাক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ইত্তেফাক/আরকেজি