গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে। নতুন দিন ধার্য করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই দিন ধার্য করেন।
এর আগে ফখরুল অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময় আবেদন করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
