লালবাগে তরুণীকে গণধর্ষণ

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৪:৩০
 
রাজধানীর লালবাগে প্রেমিকের বন্ধুর বাসায় বেড়াতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় রানা নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর প্রেমিক তাকে নিয়ে লালবাগের শহীদনগরে প্রেমিকের এক বন্ধুর বাসায় আসে। রাতে তারা এখানে অবস্থান করে। গভীর রাতে প্রেমিকের বন্ধু বাড়িওয়ালার ছেলে তার ৬ সহযোগীকে নিয়ে ওই তরুণীকে জোর পূর্বক গণধর্ষণ করে।
 
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।