সানায় আইএসের বোমা হামলায় নিহত ৪

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৬:৫৯
 
ইয়েমেনের রাজধানী সানায় ইসলামিক স্টেটের বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে চারজন। খবর বিবিসির।
 
ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় গত সোমবার চারজন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
 
ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় চালানো বোমা হামলায় চারজন নিহতের পাশাপাশি আটজন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
 

গত কয়েক মাস ধরে সুন্নি চরমপন্থী গ্রুপ আইএস শিয়া লক্ষ্যবস্তুসমূহে একের পর এক মারাত্মক হামলা চালিয়ে আসছে।