পুঁজিবাজারে লেনদেনে উন্নতি

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৮:০৬
 
 
পুঁজিবাজারে বুধবার লেনদেনে ব্যাপক উন্নতি দেখা গেছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকাা, যা আগের দিনের চেয়ে ৪৫ শতাংশ বেশি। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। 
 
লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম এবং লাফার্জ সুরমা সিমেন্ট। আর খাত-ভিত্তিতে ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ, ইঞ্জিনিয়ারিং ও জ্বালানি খাতে। এ তিন খাতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি টাকাা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৭০ ভাগ।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১ কমে ১ হাজার ৮৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি ১৬ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২২২ কোটি ৪৯ লাখ টাকার বেশি। লেনদেনকৃত ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দর। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯ কমে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫১ কোটি ৮২ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।