‘রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:৩২

রাউজানে গণমাধ্যমকর্মীদের সংগঠন হিসেবে ‘রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ হয়েছে। সোমবার বিকেল ৫টায় রাউজান পৌরসদরস্থ অস্থায়ী কার্যালয়ে দৈনিক আজাদী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর আসলামের সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।  

সভায় দৈনিক ইত্তেফাকের গাজী জায়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন রকি, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি প্রদীপ শীল, সংবাদের নেজাম উদ্দিন রানা, প্রথম আলোর এসএম ইউসুফ উদ্দিন, ভোরের কাগজের এম রমজান আলী, মানবকণ্ঠের এম কামাল উদ্দিন, আমাদের সময়ের মো. হাবিবুর রহমান।

সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রতিদিনের প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।   

ইত্তেফাক/আরকেজি