হুইল ছাড়াই অবতরণ!

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ০১:১৭

হুইল ছাড়াই নিরাপদে একটি যুদ্ধবিমান অবতরণ করে আলোচনার ঝড় তুলেছেন ইংল্যান্ডের এক পাইলট। বিমানটি পেটের উপর আছাড় খেয়ে পড়ার পরেও কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটির এই অদ্ভুত অবতরণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর কোটি কোটি মানুষ তা দেখেছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, কেউই কল্পনা করতে পারেননি যে এভাবে মাঠের মধ্যে অবতরণের পর পাইলট এবং বিমান অক্ষত থাকতে পারে। কর্তৃপক্ষ জানায়, বিমানটি কন্ট্রোল টাওয়ারে সংকেত পাঠিয়েছিল যে তার ল্যান্ডিং হুইল কাজ করছে না। বার বার চেষ্টা করেও তিনি হুইলটি কিছুইতেই বিমানের বডির বাইরে আনতে পারছিলেন  না।

শেষে একটি ফাঁকা মাঠ দেখে সেই মাঠে নামার সিদ্ধান্ত নিলেন পাইলট। তিনি মাঠের চারপাশে অনেক সময় ধরে চক্কর দিতে থাকেন যাতে জ্বালানী পুড়ে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত বডির উপর ভর করে বিমান নামিয়ে দেন পাইলট। ভাগ্য ভালো যে বিমানে আগুন ধরেনি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।