জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বকশিবাজারের অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে আদালতে পৌঁছান তিনি। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল সাড়ে ৯টায় বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।
এদিকে বিএনপি চেয়ারপারসন আদালতে হাজিরা দিতে আসায় বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালত এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
