মিসরের নীল নদে নৌ-দুর্ঘটনায় নিহত ১৫

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১১:৩৯
নীল নদে প্রমোদতরীর সঙ্গে ধাক্কা লেগে একটি ছোট নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গিজার কাছে নীল নদে এই সংঘর্ষ হয়। 
 
নিরাপত্তা সূত্র জানিয়েছে, নৌকাটির ১৫ যাত্রী নিহত হয়েছেন। ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নৌকার সাত আরোহী নিখোঁজ রয়েছেন। সূত্র: রয়টার্স।